শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৫:৪৫ পিএম, ২০২১-০৭-০৮
বান্দরবানে কোভিড-১৯ সংকট মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে বিশেষ মানবিক সহায়তা করা হয়েছে,
বৃহঃস্পতিবার (৮ জুলাই) বান্দরবান জেলা স্টেডিয়াম জিমনেসিয়াম হলে সামাজিক দুরত্ব বজায় রেখে এ সহায়তা প্রদান করা হয়,
সেনা সুত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এর নির্দেশে বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে বান্দরবান সদর উপজেলার কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নের বান্দরবান সেনা জোন।
বান্দরবান সেনা জোন হতে সেনা সদস্যগণ বান্দরবান জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শতাধিক পরিবারের মাঝে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার, জোন স্টাফ অফিসার সহ অন্যান্য কর্মকর্তাগণ। সে সময় তারা বলেন, "বর্তমান করোনা পরিস্থিতি আমরা কর্মহীন পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক মানবিক সহযোগীতা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি। আমরা আমাদের নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী কর্মহীন মানুষদের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। করোনা বিস্তাররোধ কল্পে আমাদের সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত, ফেস মাস্ক পরিধানসহ স্বাস্থ্য সচেতন হতে হবে।
এই দূর্যোগময় পরিস্থিতিতে এই ধরণের মানবিক সহযোগীতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন বান্দরবানের সাধারণ মানুষগুলো।
প্রসঙ্গত, গত ০১ জুলাই ২০২১ থেকে মহামারি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশে কঠোর লক ডাউন ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে অপারেশন কোভিড দ্বিতীয় পর্ব পরিচালনা করছে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited